মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নকলায় মেসার্স বন্ধু ফুড মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

শেরপুর সংবাদদাতা:
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮৫৭ Time View

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে বিনানোমুদিত খাদ্য তৈরী করাসহ বাজারজাত করার অপরাধে পৌরসভার জালালপুর মন্ডলপাড়া এলাকার মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর মালিক মো. হেকমত আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বেকারীর মালিক মো. হেকমত আলী ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।১৯ নভেম্বর রবিবার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ নির্বাহী বিচারক হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়।এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় বিপুল পরিমান খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করে দেওয়া হয়।

এসময় পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর সাইনবোর্ডে প্রোপাইটর (স্বত্বাধিকারী) হিসেবে জনৈক মো. দেলোয়ার হোসেনের নাম ব্যবহার করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24