রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার-০৬

মোঃ আনিসুর রহমান
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৭৫১ Time View

ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর রাত ০৭.২০ ঘটিকায় ভিকটিম আঃ রাজ্জাক রাকিব (২৫) কে ট্রাকের ড্রাইভারের আসন হইতে আসামীরা টেনেহেছড়ে নামিয়ে এলোপাথারী ছুরিকাঘাত করিয়া হত্যা করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ হাসি বেগম (৪৫) বাদী হয়ে এজাহার নামীয় আসামীদেরসহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন। কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-১২/১১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড) রুজু হয়।

পুলিশ সুপার, ময়মনসিংহ এর নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের একটি চৌকশ টিম ধারাবাহিকভাবে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতাসহ ০৬ জন আসামীকে গত ১৬ নভেম্বর দুপুরে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩), উভয় পিতা-মোঃ ইদ্রিস হোসেন, মাতা-মোছাঃ পারভীন আক্তার, সাং-সেহড়া চামড়াগুদাম, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা-মৃত ফরিদা বেগম, সাং-মাজার শরীফ রোড, সানকিপাড়া, ৪। মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মোছাঃ রওশনারা, ৫। মোঃ মমিন (৩৩), পিতা-মৃত মোকশেদ আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, ৬। মোঃ শান্ত (২০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ রেনু বেগম, সর্ব সাং-সেহড়া চামড়াগুদাম, সর্ব থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহ।

জেলা গোয়েন্দা শাখা কর্তৃক সোস্যাল মিডিয়ায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানাযায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। অত্র মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

এছাড়া গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা, ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩) এর বিরুদ্ধে ০৬ টি মামলা, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩) এর বিরুদ্ধে ০২ টি মামলা, ৪। মোঃ মানিক মিয়া (৩২) এর বিরুদ্ধে ০৫ টি মামলা, ৫। মোঃ মমিন (৩৩) এর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং ৬। মোঃ শান্ত (২০) এর বিরুদ্ধে ০৩ টি মামলা রয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24