বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ভাঙ্গায় হাইকোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক বাড়ির পথে দেওয়া হয়েছে টিনের বেড়া

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৬২৭ Time View

হাইকোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক বাড়ির পথে দেওয়া হয়েছে টিনের বেড়া। রান্না ঘর ভেঙ্গে দিয়ে টিনের বেড়া নির্মাণ করে দেয় মাতুব্বরেরা এবং তাদের টয়লেট ওটিউবওয়েলে যাওয়ার রাস্তা বন্ধ করে দেন।

এ অমানবিক ঘটনাটি ঘটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে। এমনই অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধা মোস্তফা শিকদার।

বৃদ্ধা মোস্তফা সিকদার জানান, ৪০ বছর যাবত টিউবওয়েল, টয়লেট, রান্না ঘর সহ এই জায়গা ভোগ দখল করে আসছি। এলাকার মাতব্বরেরা আপোষ মীমাংসাও করে দিয়েছে। প্রতিপক্ষ আমার আপন ভাই সরোয়ার শিকদার লোক ভাড়া করে এনে হঠাৎ আজ রবিবার দুপুরে আমার রান্নাঘর ভেঙ্গে দিয়ে দেশীয় অস্ত্রের মুখে আমাদের ভয় দেখিয়ে আমার খুটি দিয়েই আমার জাগায় টিনের বেড়া নির্মাণ করে দিয়েছে। আমরা তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারি নাই। আমাদের টয়লেট বন্ধ করে দিয়েছে, খাবার পানি ও আনতে পারছিনা টিউবওয়েলে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে এখন আমরা মানবতার জীবন যাপন করছি এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি ।

 

এদিকে প্রতিপক্ষ সরোয়ার শিকদারকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী মমতাজ বেগমমের সঙ্গে কথা হলে তিনি বলেন আজকে টিনেরবেড়া নির্মাণ করেছি, স্বীকার করেন। এবং আরোও বলেন আমাগো জায়গায় বেড়া দিয়েছি আমাদের দলিল আছে, মিউটেশন আছে আমাদের দলিল থাকার সত্ত্বেও তারা শুধু মামলা করেন। আপনারা দলিল পর্চা দেখে আমাদের বিচার করে দেন আমরা মেনে নিব। টিউবওয়েল ও টয়লেট সরাতে বহুবার সময় দিয়া হয়েছে, না সরানোর কারণে আমরা আজ মাতব্বরদের নিয়ে বেড়া দিয়েছি।

এদিকে এ ঘটনায় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান,এখনো আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিব। অন্যদিকে এ ঘটনায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, এমন ঘটনা ঘটলে কেউ করলে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24