শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

একটু রুটি ও এক চুমুক পানিও জুটছে না গাজার শিশুদের

অনলাইন ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৯৪৫ Time View

গাজা সফরে আসা জাতিসংঘের কর্মকর্তাদের কাছে শিশুরা এক টুকরো রুটি ও এক চুমুক পানি চেয়েও মিলছে না তা। কারণ ত্রাণ সহায়তার তেমন সরবরাহ নেই।

এ বিষয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ পরিচালক জুলিয়েট্টি তৌমা বলেন, শিশুরা এক টুকরো রুটি ও এক চুমুক পানি চাইছে। কিন্তু আমাদের কাছে ত্রাণ সহায়তার সরবরাহ নেই। জ্বালানির ঘাটতি তো রয়েছেই। খবর-বিবিসি

গাজার পরিস্থিতি ক্রমশ খুবই খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে উল্লেখ করে বৃহস্পতিবার তিনি বলেন, এখানে আরও সহায়তা পাঠানো প্রয়োজন। দুটি জিনিসের বিশেষ প্রয়োজন; সেগুলো হলো জ্বালানি ও মানবিক যুদ্ধবিরতি।

জুলিয়েট্টি তৌমা বলেন, ইউএনআরডব্লিউএ বর্তমানে ১৫০টি আশ্রয়কেন্দ্রে ৭ লাখের বেশি মানুষকে সহায়তা করছে। আমার সহকর্মীদেরও হত্যা করা হচ্ছে। এই সংখ্যাটি এখন পর্যন্ত ৯৯ জনে এসে দাঁড়িয়েছে।

এর আগে আর কোনো একক সংঘাতে সংস্থাটির একসঙ্গে এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি বলে ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে ১৪০০ জনেরও বেশি লোককে হত্যা এবং ২০০ জনকে জিম্মি করার পর ইসরাইল গাজায় বোমা হামলা শুরু করে। হামলার পর থেকে গাজায় কোনো জ্বালানি প্রবেশ করতে দেওয়া হয়নি।

গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের সংঘাতে এ পর্যন্ত নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৪০০ জন। এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় মোট নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়িয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24