মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরের সালথায় বিএনপির ১৮ নেতাকর্মী আটক,বাড়িতে বাড়িতে তল্লাশি

সালথা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৬০৬ Time View

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সালথায় একটি বিস্ফোরকের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটকরা হলেন- উপজেলার পশ্চিম বিভাগদী এলাকার মোহাম্মদ রফিক মুন্সি (৪৫), মোহাম্মদ আবু জাফর (৪৩), মো. ওমর আলী (৪৫), পাঁচপাকিয়া এলাকার মো. মুরাদ হোসেন (৩৮), মো. হান্নান মাতুব্বরসহ উপজেলা বিএনপির ১৮ জন নেতাকর্মী।

গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরদিন সকালে সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, উপজেলা বিএনপির ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যেতে আতঙ্ক সৃষ্টি করতে এ গণগ্রেপ্তার। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য বাধা ও অন্যায় বলে দাবি এ উপজেলা বিএনপির সভাপতির।

এদিকে উপজেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এব্যাপারে বক্তব্য জানতে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিকের মোবাইলফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

তবে থানার সেকেন্ড অফিসার এস.আই পরিমল কুমার বিশ্বাস জানান, সালথা থানায় একটি বিস্ফোরক মামলায় যুক্ত থাকার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে।

তবে তারা বিএনপির নেতাকর্মী কি না তা তিনি জানাতে পারেননি। এছাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযানের ব্যাপারে তিনি কথা বলতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24