শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় কথিত পুলিশ পরিচয়ে টাকা দাবি ও থানায় ধরে আনার হুমকি

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৬৩০ Time View

ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল ফোনে পুলিশের পরিদর্শক পরিচয় দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির কাছে মোটা অংকের টাকা দাবিসহ তাঁর পরিবারের সদস্যদের থানায় ধরে আনার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ (২৬ অক্টোবর) বুধবার রাতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ভাঙ্গা থানায় গিয়ে এ বিষয়ে মৌখিক অভিযোগ দেন। তবে পুলিশ পরিচয়দানকারী ব্যক্তির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন– পুলিশ পরিচয় দিয়ে তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কাউকে হুমকি ও ভয়-ভীতি দেখানোর জন্য পুলিশ পরিচয় দিয়ে কথা বলেননি।

রাজু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে পুলিশ পরিচয় দিয়ে একাধিকবার তাঁর পরিবারের সদস্যদের কাছে প্রায় ৫ লাখ টাকা দাবিসহ নানাভাবে হয়রানি ও ভয়-ভীতি দেখাচ্ছিলেন ওই ব্যক্তি। বিষয়টি থানায় গিয়ে জানানোর আগেই উল্টো থানা পুলিশের কাছে পুলিশ পরিচয়দানকারী তাঁর স্ত্রী ফারহানা সরোয়ার ইমাকে দিয়ে একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করে ভুক্তভোগীর পরিবার।

 

 

পুলিশ পরিচয়দানকারীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কথিত পুলিশ পরিদর্শক রফিক ওরফে আমিনুল ইসলাম জানান, তিনি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য কথা বলেছেন। তবে তিনি পুলিশ নন। টাকা দাবির বিষয়টিও অস্বীকার করেন তিনি। এ সময় তাঁর পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি জানান, তিনিও ভাঙ্গা থানায় রাজুর ছোট ভাই সজীবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে (থানার সেকেন্ড অফিসার) উপপরিদর্শক মারুফ হোসেন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ পরিচয়দানকারী কথিত পরিদর্শক রফিক আসলে পুলিশ নন। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24