শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় মাথা ফাটল মৎস্য কর্মকর্তার

বরিশাল সংবাদদাতাঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৬৪৮ Time View

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে জেলেদের ছোড়া ইটের আঘাতে এক মৎস্য কর্মকর্তা আহত হয়েছেন। মা ইলিশ সংরক্ষণ অভিযানের দ্বিতীয় দিন শনিবার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী-দিদিহার গ্রামসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে ট্রলার নিয়ে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরছিলেন ৬-৭ জন জেলে। খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন ও মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোয়াদ্দার ট্রলার নিয়ে তাদের আটকে ঘটনাস্থলে যান। টের পেয়ে দ্রুত ট্রলার নিয়ে নলশ্রী এলাকার শাখা খালে ঢুকে যান জেলেরা।

তাদের ধাওয়া করে সেখানে পৌঁছালে তীর থেকে জেলেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তীরে থাকা জেলেদের ঘর থেকে নারীরাও ইট ছুড়ে মারেন। এতে প্রতুল জোয়াদ্দারের মাথা ফেটে যায়। তাঁকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক। কিন্তু তিনি পৌঁছানোর আগেই জেলেরা পালিয়ে যান।

এ সময় স্থানীয়দের কাছ থেকে হামলাকারী সাতজনের নাম পেয়েছেন তিনি। তারা হলেন– লাইজু বেগম, রুহুল আমিন, আছিয়া বেগম, জামাল, সাদ্দাম, তানভীর ও কাওছার।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, হামলাকারীদের সন্ধ্যার মধ্যে থানায় নিয়ে আসার জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বার জামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা না আসায় এ ব্যাপারে বানারীপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24