শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৬৫৮ Time View

ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে দীপা বিশ্বাস (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাত ৮টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দীপার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীপা বিশ্বাস নগরকান্দা উপজেলার দফা দক্ষিণ পাড়া এলাকার প্রসঞ্জিৎ বিশ্বাস শিবুর স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের সুশান্ত কর্মকারের মেয়ে।

নিহত দীপার বাবা সুশান্ত কর্মকারের দাবি, যৌতুকের জন্য তার মেয়েকে স্বামী শিবু ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন। এর আগেও কয়েকবার তার মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতন করেছেন বলে জানান তিনি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রসঞ্জিৎ বিশ্বাস শিবুর সঙ্গে বিবাহ হয় দীপার। এ দম্পতির ঘরে দেড় বছরের শিবা বিশ্বাস নামে একটি ছেলে সন্তান রয়েছে। রোববার সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন দীপাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করে। পরে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে দীপা বিশ্বাসের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে দীপার স্বামী পালিয়েছে বলে জানাযায়। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24