বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

অনৈতিক সুবিধা না পেয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার

বিশেষ প্রতিবেদক;
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৬২২ Time View

 

দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা এবং নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করাই সার্ভিস ও সিভিল ডিফেন্স মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আর সে লক্ষ্য অর্জনে গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত আছেন। প্রতিষ্ঠানটিকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণসহ বিশ্বমানের একটি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী, সচিব ও মহাপরিচালক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে একটি দেশ বিরোধী ও নানামুখী ষড়যন্ত্রকারী মহল কর্মকর্তাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এতেকরে কর্মকর্তাদের মনোবল ভেঙে যাচ্ছে। কমে যাচ্ছে সেবার গতি। দুর্যোগ মোকাবিলায় সহায়ক শক্তি হিসেবে কাজ করতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ৬২ হাজার আরবান ভলান্টিয়ার তৈরির কার্যক্রম পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রায় ৫০ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে। তাদের জন্য উদ্ধার সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে। বস্তির আগুন নির্বাপণের জন্য বস্তিবাসীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে প্রায় ৯০০ স্বেচ্ছাসেবক। নৌ দুর্ঘটনায় ডুবুরি হিসেবে কাজ করার জন্য আগ্রহী স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে ডুবুরি প্রশিক্ষণ। আধুনিক সাজ-সরঞ্জামে পর্যায়ক্রমে সমৃদ্ধ হচ্ছে এই সেবামূলক প্রতিষ্ঠান। প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য বিদ্যমান ট্রেনিং কমপ্লেক্সকে যুগোপযোগী ট্রেনিং একাডেমিতে রূপান্তর এবং বৃহৎ পরিসরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সদইচ্ছায় বিভাগের জন্য একটি বার্ন ট্রিটমেন্ট হাসপাতাল তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন নতুন ফায়ার স্টেশন নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প কারখানায় নিয়মিত প্রশিক্ষণ ও পরিদর্শন কার্যক্রম এবং পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সুবিধার্থে পরিচালনা করা হচ্ছে ফায়ার লাইসেন্স মেলা। এসব উদ্যোগ অত্র অধিদপ্তরকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার নিরন্তর প্রয়াস। প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও আন্তরিক উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জীবন-মান উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যে বেশকিছু কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। অপারেশনাল কর্মীদের জন্য ঝুঁকিভাতা চালু, নন-ইউনিফর্ম কর্মীসহ সবার জন্য পূর্ণাঙ্গ রেশন সরবরাহ, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং বিভাগের প্রতিটি কর্মীর দীর্ঘদিনের দাবি খাকি পোশাক পরিবর্তন করে দুই রঙের নতুন পোশাক প্রবর্তন করা হয়েছে। এসব বিষয় বাস্তবায়নের ফলে এ বিভাগের কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ও মনোবল বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং বিভাগীয় কার্যক্রমে আশানুরূপ গতি সঞ্চারিত হয়েছে। আর এ সব সাফল্যকে ম্লান করে দিতে একটি অসাধুচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা মাঝে মাঝেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের নামে মনগড়া কল্প কাহিনী গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ করে অনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন। মহাপরিচালকের পর তাদের টার্গেটে পড়েছেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) মো: জসীম উদ্দিন। সম্প্রতি দক্ষ এই কর্মকর্তার বিরুদ্ধে ভুঁইফোড় কিছু অনলাইন নিউজ পোর্টালে অফিস সহায়ক নারী নির্যাতন, যৌন হয়রানি ও সীমাহীন দুর্নীতির ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিবেদিত প্রান কর্মকর্তাদের দাবী: সুনামধন্য এই কর্মকর্তার সুনাম খুন্নের উদ্দেশ্য তাকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে নিজ দ্বায়িত্ব পালন করে আসছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) মো: জসীম উদ্দীন। তিনি সততা আর নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। চাকুরী জীবনে অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। আর এ কারণেই একটি কুচক্রী মহল তাদের অন্যায় আবদার এবং কাঙ্খিত স্বার্থ হাসিল করতে না পেরে,অফিস সহায়ক জনৈক নারীকে কথার জালে ফাঁসিয়ে তাকে অস্ত্র বানিয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা কল্পকাহিনী প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপ-পরিচালক মো: জসিম উদ্দিন বলেন, সরকারি চাকুরী করলে রদবদল / বদলি একটি চলমান নিয়ম প্রক্রিয়া। যা সকল কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে হতে পারে, কেউ চিরদিন একই জায়গায় চাকুরী করতে পারেনা। কেউ অপছন্দের জায়গায় বদলি হলেই উর্ধতন কর্মকর্তা খারাপ/ দূর্নীতিগ্রস্থ বা তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হবে এটা ঠিক না। তাই অন্যায় আবদার থেকে সকলের দূরে থাকা উচিত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। আমি কোনও দূর্নীতি বা অন্যায় কাজের সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো মিথ্যা বানোয়াটএবং একটি কুচাক্র মহলের পরিকল্পিত অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিমের যৌন হায়রানি ও দুর্নীতি” শিরোনামে যে সব ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে তা, ঐ কুচক্রী মহলের অপপ্রচারের বহিঃপ্রকাশ মাত্র। সংবাদটি পড়লে বোঝা যায় এটি কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সম্মানহানী করার হীন উদ্দেশ্য এবং স্বীয় স্বার্থ হাসিল করতে প্রকাশ করা হয়েছে। যার সাথে সত্যের লেশ মাত্র নেই। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা-প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24