শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে আড়াই কোটি টাকার হেরোইনসহ এক যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮৮৭ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলায় আড়াই কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ সোহরাব মণ্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১০।

সোমবার বিকেল ৪টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কেএম শাইখ আকতার হেরোইনসহ ওই যুবককে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে একই দিন দুপুর সোয়া ১২টার দিকে সোহরাবকে জেলার মধুখালী উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটক সোহরাব ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদকদ্রব্য ব্যবসায়ী। সে বেশকিছু দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কেএম শাইখ আকতার বলেন, আটক সোহরাব মণ্ডলের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। ফরিদপুরে স্মরণকালের সবচেয়ে বড় হেরোইনের চালান এটি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24