বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ষড়যন্ত্র চালিয়ে সুনাম নষ্ট করা যায় না

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৭৫৩ Time View

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) জসীম উদ্দীনের বিরুদ্ধে অফিস সহায়ক নারী নির্যাতন, যৌন হয়রানি ও সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। সুনামধন্য এক কর্মকর্তার সুনাম খুন্নের উদ্দেশ্য তাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। দীর্ঘদিন যাবৎ অত্যান্ত দক্ষতা ও সুনামের সহিত নিজ দ্বায়িত্ব পালন করে আসছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) জসীম উদ্দীন।

তিনি সততা আর নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন, চাকুরী জীবনে অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। একারণেই একটি কুচক্রী মহল তাদের অন্যায় আবদার এবং কাঙ্খিত স্বার্থ হাসিল করতে না পেরে,অফিস সহায়ক জৈনক নারীকে কথার জালে ফাঁসিয়ে তাকে অস্ত্র বানিয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা কল্পকাহিনি বলে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। জসিম উদ্দিন বলেন, সরকারি চাকুরী করলে রদবদল / বদলি একটি চলমান নিয়ম প্রক্রিয়া। যা সকল কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে হতে পারে, কেউ চিরদিন একই জায়গায় চাকুরী করতে পারেনা। কেউ অপছন্দের জায়গায় বদলি হলেই উর্ধতন কর্মকর্তা খারাপ/ দূর্নীতিগ্রস্থ বা তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হবে এটা ঠিক না।

তাই অন্যায় আবদার থেকে সকলের দূরে থাকা উচিত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। আমি কোনও দূর্নীতি বা অন্যায় কাজের সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। “ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমের যৌন হায়রানি ও দূর্নীতি পর্ব -১” নামক শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা, ঐ কুচক্রী মহলের অপপ্রচারের বহিঃপ্রকাশ মাত্র। প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি পড়লে বোঝা যায় এটি কর্মকর্তা জসিম উদ্দিনের সম্মান হানী করার হীন উদ্দেশ্য এবং স্বীয় স্বার্থ হাসিল করতে কুচক্রী মহলটি একটি গদ্য রচনা করেছে মাত্র। যাহার সহিত সত্যের লেশ মাত্র নেই, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা-প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কর্মদক্ষতায় এবং বুদ্ধিদীপ্ত নির্দেশনায় ও উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ জসীম উদ্দিনের প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের কাছে একটি বিশ্বস্ত ও সেবামূলক প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24