শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭৬৩ Time View

ফরিদপুরের ভাঙ্গায় কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত মো. সোহেল শেখ (২৫) নামক এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আলিপুর গ্রামের মো. হাবি শেখের ছেলে।

পরিবারের অভিযোগ, সোমবার অসুস্থ অবস্থায় সোহেলকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রক্ত পরিক্ষার রিপোর্ট অনুযায়ী সোহেলের ডেঙ্গু হয়েছে। রাতে একাধিকবার জরুরী বিভাগে যোগাযোগ করে চিকিৎসক না পাওয়ায় ডেঙ্গু আক্রান্ত সোহেলের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএন্ডএফপিও) ডাঃ শ্রী তরুণ কুমার পাল বলেন, অনেক সময় যদি রোগী না থাকে তাহলে ডাক্তার রেস্ট নেয়। আমরা সিসি ক্যামেরা চেক করবো। আমি ডাক্তারের (সাদমান সাকিব) সাথে কথা বলেছি। তিনি বলেছেন, আমি রোগীর অবস্থা খারাপ এ সম্পর্কে ইনফর্মই ছিলাম না, আমাকে তো কেউ বলেনি, যখন গেলাম তখন গিয়ে দেখি রোগী এক্সপায়ার্ড হয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা তদন্ত করে দেখবো, যদি ডাক্তারের অবহেলা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

এ বিষয়ে অভিযুক্ত মেডিকেল অফিসার মো. সাদমান সাকিব বলেন, আমার ডিউটি সাড়ে ৮ টা থেকে সাড়ে ৮ টা। আমি হসপিটালেই ছিলাম। যত পেশেন্ট আমার কাছ থেকে সেবা নেয়ার কথা, আমি দিয়েছি। সোহেলের পরিবারের অভিযোগ এবসোলিউটলি রঙ। তিনি আরও বলেন, ন্যাশনাল গাইড লাইন অনুযায়ী তাকে চিকিৎসা দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24