বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার কমান্ডার আটক

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৫০ Time View

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) অস্ত্রসহ আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। বুধবার (১০ মে) ভোর ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট এবং চার্জার জব্দ করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে ৮ আমর্ড পুলিশের কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ।

সংবাদ সম্মেলনে ফারুক আহমদ জানান, গোপন সূত্রে পাওয়া খবরে ভোরে অভিযান চালানো হয়। এ সময় হাফেজ জুবায়েরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঘরে থাকা টিনের ট্রাংকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট এবং চার্জার জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের স্বীকার করেন, তিনি দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। জব্দ করা আলামতসহ হাফেজ জুবায়েরকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24