ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) বদিউজ্জামান খান এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভুয়া নথিপত্র তৈরি এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের নথিপত্র প্রকাশ্যে এসেছে। সেবাগ্রহীতাদের হয়রানি, ঘুষ দাবি, জমি জবরদখল ও প্রশাসনিক অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে সম্প্রতি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন। এর মধ্যেই সাব-রেজিস্ট্রি অফিসের একের পর এক সাফ কবলা দলিল ও নথিপত্র পর্যালোচনা করে বেরিয়ে এসেছে তাঁর ও তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা কোটি কোটি টাকার ভূ-সম্পত্তির তথ্য।
সাব-রেজিস্ট্রি অফিসের নথিতে মোঃ বদরুদ্দোজা খান (বদীউজ্জামান বদু)-এর পিতার নাম মরহুম আব্দুল মজিদ খান এবং মাতার নাম মাহী খাতুন উল্লেখ রয়েছে। জন্ম তারিখ ২০ ডিসেম্বর ১৯৬৯ এবং পেশা হিসেবে দেখানো হয়েছে ‘চাকুরী’। তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর ২৯১৬২২২৮৩৯১০৮ এবং ম্বর ১৭৩১৩০৩২৪২৭৪০। নথিতে তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাটিকামারী ডাকঘরের নিখুড়হাটী গ্রামে এবং বর্তমান ঠিকানা হিসেবে আজিমপুর সরকারি কলোনি, লালবাগ, ঢাকা দেখানো হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, তাঁর মূল পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়।
অনুসন্ধানে দেখা যায়, বদিউজ্জামান বদু কেবল নিজের নামেই নয়, দুর্নীতির অর্থ আড়াল করতে স্ত্রী, ভাই লিয়াকত আলী খান, ঘনিষ্ঠ সহযোগী মোঃ নাঈম হোসেন (টুটুল), বিপুল কুমার দাস ও সেলিম রেজাসহ একাধিক ব্যক্তির নাম অংশীদার হিসেবে যুক্ত করে দলিল রেজিস্ট্রি করিয়েছেন।
সদর সাব-রেজিস্ট্রি অফিস (দলিল নং ২৩৭০): ১০.০৫ শতাংশ বাড়ি এবং ২.০৭ শতাংশ নাল জমি হস্তান্তর করা হয়। সংশোধিত হিসাব অনুযায়ী এই দলিলের সরকারি প্রদর্শিত মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা।
ভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিস (দলিল নং ৫০০৬, তারিখ: ২১/০৭/২০১৮): ৫৫ নং সদরদী মৌজায় ৮.২৫ শতাংশ নাল জমি কেনা হয়, যার প্রদর্শিত মূল্য ২৩ লক্ষ টাকা। ভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিস (দলিল নং ২২০২): একই মৌজায় ২০ শতাংশ নাল জমি হস্তান্তরের বিবরণ রয়েছে, যার প্রদর্শিত দলিল মূল্য ২৬ লক্ষ টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর স্বজনদের নামে আরও অন্তত পাঁচটি দলিলের তথ্য পাওয়া গেছে, যার রেজিস্ট্রিকৃত আর্থিক মূল্য প্রায় এক কোটি টাকা। সব মিলিয়ে সরকারি প্রদর্শিত হিসেবেই এসব দলিলের আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকারও বেশি, যার বর্তমান বাজারমূল্য বহুগুণ।
প্রাপ্ত অভিযোগ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, কাপুড়িয়া সদরদি এলাকায় জমি ক্রয়ের মূল অর্থদাতা তহসিলদার বদু নিজে হলেও প্রতারণার আশ্রয়ে দলিলে আরও ৫ জন সহযোগীর নাম অন্তর্ভুক্ত করেন। জমি ক্রয়ের পর সেখানে দ্রুত একটি অস্থায়ী ছাপরা ঘর নির্মাণ করে কৌশল খাটিয়ে তা রেললাইন প্রকল্পের অধিগ্রহণের আওতায় ফেলেন। ছাপরা ঘরের ক্ষতিপূরণের অর্থ ইতিমধ্যেই তিনি ও তাঁর সহযোগীরা উত্তোলন করে নিয়েছেন। পরবর্তীতে মূল জমির অধিগ্রহণের সম্পূর্ণ অর্থও প্রকৃত অংশীদারদের বঞ্চিত করে আত্মসাতের চেষ্টা চালান তিনি। ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হলেও দীর্ঘ দুই বছর ধরে ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষতিপূরণের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে।
দীর্ঘ প্রায় ২০ বছর ধরে রহস্যজনক ক্ষমতার জোরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন এই কর্মকর্তা। বারবার বদলি হলেও অদৃশ্য প্রভাব খাঁটিয়ে কয়েকদিনের মাথায় আবারও ভাঙ্গায় ফিরে আসেন তিনি। ঘুষ ও দুর্নীতির টাকায় তিনি ফরিদপুর শহর এবং ভাঙ্গার ছিলাধরচর সদরদিতে বিলাসবহুল বহুতল ভবন নির্মাণ করেছেন। নামজারির (মিউটেশন) জন্য সেবাগ্রহীতাদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা দাবি এবং ফাইল আটকে রাখার অভিযোগ তাঁর বিরুদ্ধে নিত্যদিনের।
এ বিষয়ে ভুমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন বক্তব্য দিবো না। আমার বিষয়ে যদি কোন অভিযোগ থাকে তাহলে আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন।
ভাঙ্গা সহকারি কমিশনার (ভুমি) মোঃ শরিফুল্লাহ জানান, তার অভিযোগের বিষয়টি জেনেছি। তদন্তে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) বদিউজ্জামান খান এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভুয়া নথিপত্র তৈরি এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের নথিপত্র প্রকাশ্যে এসেছে। সেবাগ্রহীতাদের হয়রানি, ঘুষ দাবি, জমি জবরদখল ও প্রশাসনিক অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে সম্প্রতি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন। এর মধ্যেই সাব-রেজিস্ট্রি অফিসের একের পর এক সাফ কবলা দলিল ও নথিপত্র পর্যালোচনা করে বেরিয়ে এসেছে তাঁর ও তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা কোটি কোটি টাকার ভূ-সম্পত্তির তথ্য।
সাব-রেজিস্ট্রি অফিসের নথিতে মোঃ বদরুদ্দোজা খান (বদীউজ্জামান বদু)-এর পিতার নাম মরহুম আব্দুল মজিদ খান এবং মাতার নাম মাহী খাতুন উল্লেখ রয়েছে। জন্ম তারিখ ২০ ডিসেম্বর ১৯৬৯ এবং পেশা হিসেবে দেখানো হয়েছে ‘চাকুরী’। তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর ২৯১৬২২২৮৩৯১০৮ এবং টিআইএন নম্বর ১৭৩১৩০৩২৪২৭৪০। নথিতে তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাটিকামারী ডাকঘরের নিখুড়হাটী গ্রামে এবং বর্তমান ঠিকানা হিসেবে আজিমপুর সরকারি কলোনি, লালবাগ, ঢাকা দেখানো হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, তাঁর মূল পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়।
অনুসন্ধানে দেখা যায়, বদিউজ্জামান বদু কেবল নিজের নামেই নয়, দুর্নীতির অর্থ আড়াল করতে স্ত্রী, ভাই লিয়াকত আলী খান, ঘনিষ্ঠ সহযোগী মোঃ নাঈম হোসেন (টুটুল), বিপুল কুমার দাস ও সেলিম রেজাসহ একাধিক ব্যক্তির নাম অংশীদার হিসেবে যুক্ত করে দলিল রেজিস্ট্রি করিয়েছেন।
সদর সাব-রেজিস্ট্রি অফিস (দলিল নং ২৩৭০): ১০.০৫ শতাংশ বাড়ি এবং ২.০৭ শতাংশ নাল জমি হস্তান্তর করা হয়। সংশোধিত হিসাব অনুযায়ী এই দলিলের সরকারি প্রদর্শিত মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা।
ভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিস (দলিল নং ৫০০৬, তারিখ: ২১/০৭/২০১৮): ৫৫ নং সদরদী মৌজায় ৮.২৫ শতাংশ নাল জমি কেনা হয়, যার প্রদর্শিত মূল্য ২৩ লক্ষ টাকা। ভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিস (দলিল নং ২২০২): একই মৌজায় ২০ শতাংশ নাল জমি হস্তান্তরের বিবরণ রয়েছে, যার প্রদর্শিত দলিল মূল্য ২৬ লক্ষ টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর স্বজনদের নামে আরও অন্তত পাঁচটি দলিলের তথ্য পাওয়া গেছে, যার রেজিস্ট্রিকৃত আর্থিক মূল্য প্রায় এক কোটি টাকা।
সব মিলিয়ে সরকারি প্রদর্শিত হিসেবেই এসব দলিলের আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকারও বেশি, যার বর্তমান বাজারমূল্য বহুগুণ।

Somajer Alo24