মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

স্টাফ রিপোর্টার

রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় ভুক্তভোগী সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাসেল দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের হুমকি হামলা ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী রাসেল প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে ওই এলাকায় নিজ বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু সন্ত্রাসী গোষ্ঠী মাদক ব্যবসা, ভূমি দখল এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক রাসেলকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা একাধিকবার রাসেলের বাড়ি দখলের চেষ্টা করেছে। এ বিষয়ে তিনি তুরাগ থানায় একাধিকবার লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর আইনি প্রতিকার পাননি বলে দাবি করেন। স্থানীয়দের মতে, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় জীবনহানির ঘটনাও ঘটে, যার কারণে এলাকায় ভীতি বিরাজ করছে।

ভুক্তভোগী রাসেল জানান, চাঁদাবাজ সোহেল ও তার বাহিনী গত ২৬ এপ্রিল সড়ক নির্মাণ কাজের অজুহাতে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় এক রাজনৈতিক নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা দলবল নিয়ে তার নিজ বাড়ি (বাড়ি নং-৫৫,রোড নতুন নং ০৫ এ হামলা চালায়। হামলায় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে প্রায় ৭ থেকে ৮ থেকে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় তিনি তুরাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর একলাছ তাকে থানার অফিসার ইনচার্জ (ওসি)- রফিকুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে ওসিকে অবহিত করা হলে তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অজানা কারনে মামলা গ্রহন করেনি তুরাগ থানা পুলিশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24