রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল, নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪১৪ Time View

নিজস্ব প্রতিবেদক

​ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের স্টেনো টাইপিস্ট সুলতানের ঘুষ লেনদেনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিও ফাঁসের পর জেলা স্বাস্থ্য বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই ঘুষ বাণিজ্যের নেপথ্যে রয়েছে সাবেক সিভিল সার্জন ও স্বাচিপ নেতা সাইফুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের একটি শক্তিশালী সিন্ডিকেট।

​অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাইটগার্ড থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে অবৈধভাবে পদোন্নতি পাওয়া জাকির হোসেন এবং সাবেক সিভিল সার্জন সাইফুল ইসলাম এই সিন্ডিকেটের মূল হোতা। তাদের প্রত্যক্ষ মদদ ও যোগসাজশে স্টেনো টাইপিস্ট সুলতান ময়মনসিংহ ক্লিনিক পাড়ায় দীর্ঘ দিন ধরে বেপরোয়াভাবে ঘুষ বাণিজ্য চালিয়ে আসছিলেন।

​বর্তমান কর্মকর্তাদের ফাঁসানোর ষড়যন্ত্র..

​অনুসন্ধানে জানা যায়, এই সিন্ডিকেটটি মূলত বর্তমান ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মেহেদী হাসানের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল বর্তমান কর্মকর্তাদের প্রশ্নবিদ্ধ করা।

​সংশ্লিষ্টদের দাবি, সাইফুল-জাকির সিন্ডিকেট ময়মনসিংহে তাদের হারানো আধিপত্য পুনরায় ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা তথাকথিত সাংবাদিক খাইরুল আলম রফিক ও তার সংঘবদ্ধ চক্রকে ব্যবহার করে বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

​অনুসন্ধানে জানাযায়, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়ন ও বিভিন্ন অজুহাতে সুলতান সরাসরি টাকা লেনদেন করতেন।

​এছাড়াও সিন্ডিকেটের সদস্যদের পূনর্বহাল ও বর্তমান কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করানো হতো প্রতিদিনের কাগজের কথিত ভারপ্রাপ্ত সম্পাদক নামধারী ফ্যাসিস্ট

রফিক ও তার সংঘবদ্ধ চক্রের মাধ্যমে।

​তাদের উদ্দেশ্য ছিল, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অফিসের প্রশাসনিক কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

​একজন সরকারি অফিসের পিয়ন বা টাইপিস্ট কীভাবে দীর্ঘ দিন ধরে এমন সিন্ডিকেট চালিয়ে যেতে পারে, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীরা এই চক্রের বিচার এবং জেলা স্বাস্থ্য বিভাগকে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন।

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরালের বিষয়ে জানতে সিভিল সার্জন অফিস ময়মনসিংহের স্টেনো টাইপিস্ট সুলতানের কাছে জানতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

​এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফয়সাল আহামেদ বলেন, স্টেনো স্টাইপিস্ট সুলতানের একটি ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24