বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রেমের টানে কাপাসিয়ায় মালয়েশিয়ার তরুণী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬৯ Time View

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে পরিচয় হয় নূরুল আতিয়া নামের এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে প্রণয়। মোহন বন্দুকসী টানা ১২ বছর মালয়েশিয়ায় কাজ করে সম্প্রতি স্থায়ীভাবে দেশে চলে আসেন। কিন্তু, যোগাযোগ চলতে থাকে মালয়েশিয়ান সেই তরুণীর সঙ্গে।

প্রেম মানে না দূরত্ব। অবশেষে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন নূরুল আতিয়া। গাজীপুরের কাপাসিয়ায় এসে দেখা করেছেন প্রেমিক মোহনের সঙ্গে। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রণয়কে পরিণয়ে রূপ দিয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর লাখ টাকা মোহরানায় বিয়ে করে ঘর বেঁধেছেন তারা। ১৬ সেপ্টেম্বরেই বাংলাদেশে আসেন সেই মালয়েশিয়ান তরুণী।

মোহন বন্দুকসীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, জীবিকার তাগিদে ১২ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান মোহন। সেখানে ফেসবুকে ওই দেশের তরুণী নূরুল আতিয়ার সঙ্গে মোহনের পরিচয় হয়। একসময় তাদের সাক্ষাৎ ও বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে স্থায়ীভাবে দেশে চলে আসেন মোহন বন্দুকসী। তবে, তাদের যোগাযোগ নিয়মিত চলতে থাকে। একসময় নূরুল আতিয়া তার বাবা-মায়ের সঙ্গে আলোচনা করে মোহন বন্দুকসীকে বিয়ে করতে বাংলাদেশে আসার সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি কাপাসিয়ায় মোহনের বাড়িতে এসে হাজির হন। মোহনের পরিবারও বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছে।

নূরুল আতিয়া মালে ভাষায় প্রতিবেদকের সঙ্গে কথা বললে তা বাংলায় অনুবাদ করে দেন মোহন বন্দুকসী। আতিয়া বলেন, আমি মোহনকে ভালবাসি বলেই বাংলাদেশে তার কাছে ছুটে এসেছি। এখানে তার সাথে ঘর বেঁধেছি, থাকব স্থায়ীভাবে। তবে মাঝে-মধ্যে মালয়েশিয়ায় বেড়াতে যাবো।

মোহন বন্দুকসী জানিয়েছেন, নূরুল আতিয়া আগামী ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় যাবেন। সেখানে জরুরি কিছু কাজ শেষে স্থায়ীভাবে বসবাস করতে বাংলাদেশে চলে আসবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24