বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৫ Time View

 

শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ‍দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। অনেক যাত্রী রাজবাড়ীর মুরগি ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। আবার অনেক যাত্রী লোকাল বাস ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে দৌলতদিয়া ঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে নদী পার হয়ে ওপার থেকে লোকাল বাসে ঢাকা যাচ্ছেন।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, শ্যামলী পরিবহন ঢাকা থেকে রাজবাড়ী রুটে রাতে দুটি বাস চালাতো। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায়ীক ক্ষতি হয়। যে কারণে আমরা দিনের ওই বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠাই।

এরপর আমরা শ্যামলী কর্তৃপক্ষকে বলি যে, তারা আমাদের রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করুক। আমরা তাদের ট্রিপ নির্ধারণ করে দেব। এরপর তারা শান্তিপূর্ণভাবে বাস চালাক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ওই নেতা আরও বলেন, সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে আমরা রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা আমাদের বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে আমাদের রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে সেখান থেকে আমাদের কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে আমরা কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। এ কারণে রাজবাড়ী-ঢাকা রুটে আমাদের সব বাস চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছেন। তিনি আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের বৈঠক রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24