বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ময়মনসিংহ থেকে সংরক্ষিত আসনে আলোচনায় আয়েশা পারভীন রেনু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১৬ Time View

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সিদ্ধান্ত মতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এখন ৫০ টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিবে বিএনপি। সংরক্ষিত মহিলা আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ময়মনসিংহ জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়েশা পারভীন রেনু। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, রাজপথের আপোষহীন সক্রিয়তা এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

​আয়েশা পারভীন রেনু ময়মনসিংহের রাজনীতির কিংবদন্তি পুরুষ, জেলা যুবদলের সাবেক কর্ণধার ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক মনজু’র সহধর্মিণী। তাঁর স্বামী মনজুরুল হক মনজু বিগত সময়ে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং বরকত উল্লাহ বুলুর মতো নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ কাঁপানো আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন এই রাজনৈতিক পরিবারটি।

বিগত আওয়ামী শাসনের দীর্ঘ দুঃসময়ে যখন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ছিল চরম ঝুঁকিপূর্ণ, তখনো আয়েশা পারভীন রেনু রাজপথ ছাড়েননি। স্বামীর আদর্শকে বুকে ধারণ করে প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। জেল-জুলুম, হামলা ও মামলার শিকার হওয়া তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন ছায়ার মতো। সাধারণ মানুষের আপদে-বিপদে মানবিক সহায়তা নিশ্চিত করে তিনি হয়ে উঠেছেন আর্তমানবতার সেবক।

রাজনীতিতে আয়েশা পারভীন রেনুর প্রধান শক্তি হলো তাঁর ‘ক্লিন ইমেজ’ বা স্বচ্ছ ভাবমূর্তি। বিতর্কমুক্ত জীবন এবং দলের প্রতি ইস্পাতকঠিন আনুগত্য তাঁকে ময়মনসিংহ জেলা মহিলা দলের অন্যতম শক্তিশালী ও নির্ভরযোগ্য নেতায় পরিণত করেছে। তৃণমূলের নারী কর্মীদের সুসংগঠিত করতে এবং দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

শিক্ষিত, মার্জিত এবং বিচক্ষণ নেত্রী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। দীর্ঘ দেড় দশকের লড়াইয়ে তাঁর পরিবারের ত্যাগ ও অবদানকে কেন্দ্র করে সাধারণ নেতাকর্মীরা তাঁকে জাতীয় সংসদে দেখতে চান। স্থানীয় নেতাকর্মীদের মতে, ময়মনসিংহের অবহেলিত নারীদের অধিকার আদায় এবং জাতীয় পর্যায়ে তাদের দাবি তুলে ধরতে তাঁর মতো নেতৃত্বের কোনো বিকল্প নেই।

নেতাকর্মীরা মনে করেন, আয়েশা পারভীন রেনু কেবল একটি নাম নয়, বরং ময়মনসিংহের বিএনপি পরিবারের ত্যাগের এক জীবন্ত প্রতীক। সংরক্ষিত আসনে তাঁর মতো নেতৃত্বের অন্তর্ভুক্তি দলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24