শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় ইউপি সদস্য পদে আলোচনায় জননন্দিত নেতা মোঃ আব্দুস ছোবহান

ফুলবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৭৭ Time View
Oplus_131072

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুস ছোবহান।

সরেজমিনে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, দলমত নির্বিশেষে স্থানীয় জনগণের একটি বড় অংশ মোঃ আব্দুস সোবহানকে আগামী নির্বাচনে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। একাধিক স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, ওয়ার্ডের সাধারণ ভোটাররা তাকে যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

এলাকাবাসীর মতে, বিপদে-আপদে যাকে পাশে পাওয়া যায়, এমন একজন মানুষকেই তারা মেম্বার হিসেবে নির্বাচিত করতে আগ্রহী। ​রাজনৈতিক ও সামাজিক অবস্থান: মোঃ আব্দুস সোবহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন, যা তাকে সাধারণ মানুষের মাঝে গ্রহণযোগ্য করে তুলেছে।

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মোঃ আব্দুস সোবহান বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এলাকাবাসীর ভালোবাসা ও দাবির প্রেক্ষিতেই আমি আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৪ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সকলের দোয়া ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।

​নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ৪ নং ওয়ার্ডে মোঃ আব্দুস সোবহানের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24