সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Alles, was Sie über Lightning Roulette Live wissen müssen ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়- স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী ​মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু, থাকছে চার স্তরের তদারকি ব্যবস্থা ফুলবাড়িয়ায় ইউপি সদস্য পদে আলোচনায় জননন্দিত নেতা মোঃ আব্দুস ছোবহান হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে- ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঈদের পর আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে:সেতুমন্ত্রী জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গায় পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৮ Time View

বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আট্টাভাষড়া মাস্টার বাড়ি প্রাঙ্গণে জলসা শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলমান থাকে। এটি একটি নিয়মিত বার্ষিক ইসলামী জলসা, যা প্রতি বছর একই দিনে ও একই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে।

জলসায় কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জিকির-আজকার এবং তাৎপর্যপূর্ণ ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক মুসল্লি, আশেকান ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পুরো জলসা প্রাঙ্গণ এক ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। জলসা চলাকালীন “বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)-জিন্দাবাদ, বিশ্ব জাকের মঞ্জিল-জিন্দাবাদ, জাকের পার্টি-জিন্দাবাদ” স্লোগানে প্রাঙ্গণ প্রকম্পিত হয়।

জলসায় প্রধান অতিথি ও অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি ফরিদপুর জেলা; জাহিদুল রহমান, সাধারণ সম্পাদক, জাকের পার্টি সদরপুর উপজেলা; মোঃ আলমগীর কবির, সভাপতি, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা; মোঃ বাইজিদুর রহমান, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা, যিনি অনুষ্ঠানের সার্বিক তথ্যবিবরণী উপস্থাপন করেন; মোঃ টিটু খান, সভাপতি, যুব-ছাত্র সাংগঠনিক বিভাগ, ফরিদপুর; মোঃ আনোয়ার হোসেন বাদল মাতুব্বর, সহ-সভাপতি, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা এবং শাহাদাত হোসেন খাতুভাই, সভাপতি, জাকের পার্টি রাজৈর উপজেলা।

জলসায় সভাপতিত্ব করেন মজিবুর মাস্টার। বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব, মানবকল্যাণ ও ঈমান-এহসানের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শিক জীবন গঠনের আহ্বান জানান।

পবিত্র জলসাকে কেন্দ্র করে জলসা প্রাঙ্গণে এক মনোরম গ্রামীণ পরিবেশের সৃষ্টি হয়। জলসা উপলক্ষে বিভিন্ন দোকানপাট বসে, যেখানে শিশু-কিশোরসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে আয়োজক ও এলাকাবাসীর উদ্যোগে সমবেত খিচুড়ি ভোজনের আয়োজন করা হয়, যা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ইসলামী ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24