বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ভাঙ্গায় জান্দী সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১০ Time View

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী রথখোলা মাঠে “জান্দী সবুজ সংঘ ক্লাব” কর্তৃক আয়োজিত মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় হামিরদী একাদশ ও রবি ভাইয়ের মেজবান বাড়ি একাদশ। উত্তেজনাপূর্ণ নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১–১ গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে হামিরদী একাদশ ৫–৩ গোলে মেজবান বাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “যুব সমাজকে খেলার মাঠমুখী করাই আমার প্রধান লক্ষ্য। যাতে তারা ভুল পথে না যায়।” একই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে থাকার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ টুর্নামেন্টের আয়োজকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে মোটরসাইকেল ও রানার্সআপ দলের হাতে ফ্রিজ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24