শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিক ও নবাগত ইউএনও’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৪ Time View

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিক ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিকগণ ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, সদস্য সচিব ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সংবাদদাতা সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল সম্পাদক মোমিন তালুকদার, নিউজ পোর্টাল (জাগ্রতটিভি.কম)’র বার্তা সম্পাদক শাহ্ সুলতান রঞ্জু, দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার জাকিয়া বেগম, দৈনিক একুশের বাণী পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ইকবাল হোসেন, দৈনিক সকালের অপেক্ষা’র আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রভাতী বাংলাদেশ’র সংবাদদাতা মাসুদ রানা, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ত্রিশাল সংবাদদাতা আজিজুলহক উজ্জল, নিউজ পোর্টাল (সমাজের আলো ২৪.কম)’র সংবাদদাতা শাহরিয়ার সাদাত, জাগ্রত টিভির নিউজ/ ভিডিও এডিটর শাহীনুর ইসলাম, সাংবাদিক মঞ্জুরুল হক বুলবুল প্রমূখ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী সোমবার (১ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থল ত্রিশালে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তাঁর দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24