বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

টংগী পশ্চিম থানা জাসাসের তথ্য ও গবেষণা সম্পাদক হলেন মুক্তাগাছার সাব্বির

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮০ Time View

স্টাফ রিপোর্টার

গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল টংগীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাংগঠনিক নেতৃত্বে উঠে এসেছেন এক উদীয়মান যুবনেতা মোঃ সাব্বির হোসেন। সদ্য অনুমোদিত টংগী পশ্চিম থানা জাসাসের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

একই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম। উল্লেখ্য, সাইফুল ইসলাম ও সাব্বির হোসেন সম্পর্কে চাচা-ভাতিজা।

সাংগঠনিক দক্ষতা ও সক্রিয়তার মাধ্যমে টংগীতে নিজের অবস্থান সুদৃঢ় করা সাব্বির হোসেনের শিকড় ময়মনসিংহে। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বাওপালিয়া এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পিতার নাম আব্দুস সাত্তার।

পারিবারিকভাবেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই পরিবারের একজন চাচা একই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অপর চাচা সাংবাদিকতায় যুক্ত রয়েছেন; তিনি দৈনিক প্রলয়-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত ৪২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মাগফুরুল হক (তানভীর) এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম খান।

নতুন এই নেতৃত্ব কাঠামোতে তথ্য ও গবেষণার মতো সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পাওয়ায় সাব্বির হোসেনের প্রতি সংগঠনের আস্থা স্পষ্ট হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর মেধা ও নিষ্ঠার মাধ্যমে টংগী পশ্চিম থানায় জাসাসের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে এবং তৃণমূলে সংগঠন সুসংহত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24