শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে অসহায় পরিবারের ঘরে তালা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক অসহায় ও গরিব পরিবারের বসতঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মাহাবুবুর রহমান দবির মোল্লার বিরুদ্ধে। প্রায় এক সপ্তাহ ধরে ঘরে প্রবেশ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছে আক্তার সেকের পরিবারটি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আক্তার সেকের বসতঘরের দরজায় তালা ঝুলছে। ভেতরের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে পরিবারের সদস্যরা বাইরে থাকতে বাধ্য হয়েছেন।

স্থানীয়রা জানান, একটি অসহায় পরিবারের ওপর এ ধরনের আচরণ অমানবিক ও দুঃখজনক।

এ বিষয়ে ভুক্তভোগী আক্তার সেক বলেন,
“এই জমি বাবার ক্রয়কৃত। পরে আমাদের নামে লিখে দেন। আমার ভাই দুই কাঠা জমি দবির মোল্লার কাছে বিক্রি করে। পুরাতন মাপে ঘর তুলেছি, স্থানীয় গণ্যমান্য মানুষ দেখিয়ে দিয়েছেন। কিন্তু নতুন মাপে এক হাত জায়গা ঘরের ভেতরে পড়েছে বলে দবির মোল্লা ঘর ভাঙতে বলে। আমি রাজি না হওয়ায় সে আমার ঘরে তালা লাগিয়ে দেয়। পরিবার নিয়ে রাস্তায় ঘুরছি, ঘরে ঢুকতে পারছি না।”

এ বিষয়ে অভিযুক্ত মাহাবুবুর রহমান দবির মোল্লা বলেন,
“আমি বৈধভাবে জমি কিনেছি। তিনবার সালিস বসেছে—আক্তার সেক জায়গা ছাড়তে রাজি হয়ে আবার পিছিয়ে যায়। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। ওরা বাড়ি আসে না, তাই তালা দিয়েছি যাতে তারা সমাধানের জন্য আসতে বাধ্য হয়।”

এলাকাবাসীর ভাষ্য—জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু এক পরিবারের ঘরে তালা লাগিয়ে তাদের বাইরে ফেলে রাখা মানবিকতা-বিরোধী ও আইনবহির্ভূত।

প্রশাসনের প্রতি দাবি
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে উভয় পক্ষের বিরোধ সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়।

অসহায় পরিবারটি দ্রুত যেনো নিজেদের ঘরে ফিরতে পারে এমনটাই দাবি স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24