মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতির অভিযোগে তুজারপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানকে শোকজ ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট

চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আত্নপ্রকাশ

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১২০ Time View

লিয়াকত হোসেন,চট্টগ্রাম:

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে, সত্যের সন্ধানে” এই স্লোগানকে সামনে রেখে আত্নপ্রকাশ করলো চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অপরাধ বিষয়ক অনুসন্ধানী সংগঠন “চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন” (সিসিআরএ)।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর চৌমুহনীস্থ নজির ভান্ডার লেইন এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান কে, ডি পিন্টুকে সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

একইসাথে বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার তৈয়ব চৌধুরীকে সহ-সভাপতি ও সিএ টিভির পরিচালক প্রবাল সাহাকে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক পদে, দৈনিক এশিয়া বাণী পত্রিকার আব্বাস উদ্দিন, অর্থ সম্পাদক পদে দৈনিক চট্টলার আলোর সহকারী সম্পাদক ফজলুল কবির মিঠু, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের দর্পণ ও সিটিজি সংবাদের স্টাফ রিপোর্টার লিয়াকত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে চট্টলার আলোর অভিজিৎ দে রিপন, মহিলা বিষয়ক সম্পাদক পদে দৈনিক দেশের পাতার সম্পাদক ও দৈনিক গন মানুষের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি কাউছার সুলতানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দৈনিক মর্নিং অবজারভার এর সিনিয়র রিপোর্টার হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক পদে সিএ টিভির ক্যামেরাপার্সন বিশ্বজিৎ দত্ত এবং কার্যকরী সদস্য হিসেবে দৈনিক দেশের পাতার মো: আসিফুর রহমান ও কর্ণফুলী টাইমস এর প্রতিনিধি রঘু হাজারীকে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় জানানো হয়, ঘোষিত প্রাথমিক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য সংগ্রহ ও সংগঠনের নীতিমালা প্রণয়নসহ যাবতীয় কাজ সম্পন্ন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24