শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

রৌমারীতে নানা আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২২ Time View

জাফর আহমেদ, কুড়িগ্রাম 

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান ও যুগ্ম আহবায়ক রাজু আহমেদ। সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। আগামী নির্বাচনে বিএনপি কুড়িগ্রাম-৪ আসনে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের দলের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্প্রতি উপজেলা ও জেলা পর্যায়ে আমাদের নতুন কমিটি গঠিত হয়েছে। তাই দলের ভেতরে ভেদাভেদ ভুলে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ ও মতবিরোধ দূরে সরিয়ে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক, ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে লড়াই করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে যে পথ আমরা অতিক্রম করেছি, তা সহজ ছিল না। বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা জনগণের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। জনগণ সর্বদাই বিএনপির সঙ্গে ছিলো, আছে এবং থাকবে। আমাদের প্রত্যয় দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। কর্মসূচিতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24