শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ভালুকায় বহিষ্কৃত নেতার অনুসারীদের মব সৃষ্টি, থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭০ Time View

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকায় বিএনপির বহিষ্কৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর অনুসারীরা থানায় মব সৃষ্টি করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় ছাত্রদল বদল কর্মী কর্মী নিহাত হাসান শান্তর ওপর হামলার ঘটনায় ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রোহাদ মিয়াকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা (মামলা নংঃ ৪৩/২৭-৯-২৫ ইং) রুজু হয়। পরে রবিবার সন্ধায় পুলিশ ডাকে গ্রেফতার করে খানায় নিয়ে আসে। এ সময় বহিষ্কৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর নির্দেশে তাঁর অনুসারীরা মহাসড়ক অবরোধ করে মব সৃষ্টি করে থানায় গিয়ে আসামী রোহাদ মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সচেতন মহল বলেন, মামলা হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ম অনুযায়ী আসামীকে গ্রেফতার করেছে। কিন্তু বহিষ্কৃত এক নেতার নির্দেশে তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে মব সৃষ্টি করা এবং থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা বিএনপির জন্য যেমন লজ্জাজনক, তেমনি সাধারণ মানুষের মনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন, ছাত্রদল কর্মী নিহাত হাসান শান্তর ওপর হামলাকারীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে হবে। এদিকে ছাত্রদল কর্মী নিহাত হাসান শান্তর উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের সাধারণ কর্মীবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে হামলাকারীদের প্রশাসনিক ও দলীয় শাস্তির দাবি জানানো হয়। নাম প্রকাশে অনুচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা বলেন, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এ ধরনের ঘটনার মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কিছু বিএনপির নেতাকর্মীরা থানায় এসে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে। পরে বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24