বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ- করিম সরকার

ফুলবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩১ Time View

ফুলবাড়িয়া  প্রতিনিধি :

ফুলবাড়িয়া হবে ফুলের মত আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা-মন্দির সহ সকল উন্নয়ন সমহারে গত ৫০ বছরে যা হয়নি তা করে দিবো ইনশাল্লাহ। তৃণমূলের রাজনীতি মুল্যায়ন করা হলে আমি সর্বোচ্চ গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তি।

সেই হিসাবে এ আসন থেকে বিএনপি’র মনোনয়ন আমিই পাবো। তারপরও আমি যদি এমপি নাও হতে পারি, তারপরও আমি আপনাদের পাশে থাকবো।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা পৌঁছে দিতে ফুলবাড়ীয়া পৌর সভার ১নং ওয়ার্ডে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি জননেতা মোঃ আব্দুল করিম সরকার এ সব কথা বলেন।

লাহেড়ী পাড়া দোকানঘর সংলগ্ন স্থানীয় বিএনপি নেতা মো. ইয়াকুব আলী সাবেক মেম্বারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মাষ্টার, জিয়ামঞ্চ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাখন, সাবেক কমিশনার ও বিএনপি নেতা মো. আব্দুল মান্নান, আবেদ আলী সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24