শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

জাতীয় যুবশক্তির নব-নির্বাচিত তিন কেন্দ্রীয় নেতাকে সংবর্ধিত করলো এনসিপি চট্টগ্রাম মহানগর

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির নব-নির্বাচিত তিন কেন্দ্রীয় নেতাকে সংবর্ধিত করেছে এনসিপি চট্টগ্রাম মহানগরের সংগঠকবৃন্দ।

রোববার (১৮ মে) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহারিয়ার হাসনাত তপু (সদস্য, স্বাস্থ্য উপকমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়), কেন্দ্রীয় সংগঠক ওমর ফারুক এবং শাহারীয়ার রিজভী শুভ কে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সংগঠক সৈয়দ এহসানুল হক, নূরে আবরার রাজিন, চট্টগ্রাম উত্তর জেলা সংগঠক ফজলে রাব্বী চৌধুরীসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা প্রদান এবং এক উষ্ণ ভোজসভা আয়োজনের মধ্য দিয়ে নব-নির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তির ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাগুফতা বুশরা মিশমা বলেন, “একজন সংগঠকের মূল শক্তি হচ্ছে আদর্শ ও আন্তরিকতা। তরুণদের মাঝে নেতৃত্ব বিকাশে আপনাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতীয় যুবশক্তিকে এগিয়ে নিতে আপনাদের সক্রিয়তা এবং নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

চট্টগ্রামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান জাতীয় যুবশক্তির সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এবং তরুণ নেতৃত্বের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24