সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Alles, was Sie über Lightning Roulette Live wissen müssen ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়- স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী ​মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু, থাকছে চার স্তরের তদারকি ব্যবস্থা ফুলবাড়িয়ায় ইউপি সদস্য পদে আলোচনায় জননন্দিত নেতা মোঃ আব্দুস ছোবহান হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে- ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঈদের পর আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে:সেতুমন্ত্রী জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে : গভর্নর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ Time View
রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতিতে সামগ্রিকভাবে আমরা স্বস্তির দিকে যাচ্ছি। এখন লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা। সার্বিকভাবে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়— এমনটা মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, দেশে রেমিট্যান্স ২৬ থেকে ২৭ শতাংশ হারে বাড়ছে। রিজার্ভও এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দেশে আগামী চার মাসের রিজার্ভ রয়েছে। পাশাপাশি দেশের রফতানিও আগের তুলনায় বেড়েছে। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে।রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে : গভর্নর

অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কোথায়-কীভাবে কার সম্পদ আছে, তা নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে। বিষয়টি নিয়ে বিদেশি সংস্থার সাথে কাজ চলছে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে থাকা তাদের সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। এসব অর্থ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগবে। কারণ প্রক্রিয়াটি বেশ জটিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24