বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ত্রিশাল ‘রামপুর উচ্চ বিদ্যালয়’র এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মুজিবুল ইসলাম সরকার

বিশেষ সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৭৭ Time View

জাকিয়া বেগম, বিশেষ সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবুল ইসলাম সরকার কে এডহক কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটিতে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুখ রেজাউল ইসলাম কে সদস্য সচিব, সাধারণ শিক্ষক সদস্য পদে মো. সুরুজ আলী ও অভিভাবক সদস্য হিসেবে মো. মুনসুর আলী নির্বাচিত হয়।

গত, ১২ মার্চ ২০২৫ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর নথি নং- বিদ্যালয় শাখা MYMENSINGH/112235/2500204 এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখের আবেদনের প্রেক্ষিতে রামপুর উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।

প্রজ্ঞাপন ইস্যুর তারিখ হইতে পরবর্তী ৬ মাস পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়। উক্ত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন পূর্বক গভর্নিং বডি সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪ এর ৪৭ (৭) অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষমতা প্রদান করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি বন্ধ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবুল ইসলাম সরকার কে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সকল কে ধন্যবাদ জানানোর পাশাপাশি কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24