শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে পৃথক অভিযানে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোহাম্মদ রাবু খাঁন ও মোঃ সোহেলকে ১ লক্ষ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি ও সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া।

এ বিষয়ে ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ভাঙ্গায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি সরকারি জায়গা থেকে কেটে বিক্রি করছে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি।পৃথক অভিযানে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রাম এবং খাটরা এলাকা থেকে দুইজনকে আটক করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24