শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

জাতীয় দৈনিক “প্রলয়”র বরিশাল ব্যুরো অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮১৬ Time View

বরিশাল ব্যুরো:

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক “প্রলয়” সুনামের সাথে “আমরাই সাহসী সৈনিক” এই স্লোগানকে বুকে ধারণ করে ২০২৪ ইং থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে এগিয়ে চলছে।

পহেলা মার্চ (রোববার) পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় সন্ধ্যা সাতটায় বরিশালের পটুয়াখালী জেলার ছোট চৌরাস্তার বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় জেলা রিপোর্টাস ক্লাব সংলগ্ন নিজস্ব অফিসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় ব্যুরোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সাধারণত জাতীয় পত্রিকাগুলোর ব্যুরো অফিস বিভাগীয় শহরে হলেও দৈনিক “প্রলয়” জেলা শহরগুলোকে প্রধান্য দিয়ে আসছে।

ব্যুরো অফিসের উদ্বোধনকালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোজিনা আক্তার জানান, দৈনিক “প্রলয়” নতুন দিনের একটি সাহসী জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে অল্প সময় হলো যাত্র শুরু করেছে।
আমরাই প্রথম দেশের সকল গুরুত্বপূর্ণ এলাকায় বিভাগীয় অফিসের কাজ শুরু করেছি। আমরা আশা করছি দৈনিক “প্রলয়” দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রকৃত ঘটনা বা তথ্য চিত্র দেশ ও জাতির কাছে তুলে ধরবে।

এ সময় দোয়া ও মোনাজাতে দৈনিক “প্রলয়” পত্রিকার বরিশালের বিভাগীয় ব্যুরো প্রধান, জেলা প্রতিনিধি, দৈনিক “প্রলয়” এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাওলানা শহীদুল ইসলামসহ পত্রিকা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবের সদস্যগণ ও পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24