বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অনির্বান সিজিএস

লিয়াকত হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯৫ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনী শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনির্বান সিজিএস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অনির্বান সিজিএস একাদশ টাইব্রেকারে ৫–৩ গোলে বি–ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স, মাদার্শা হাটহাজারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা নির্বাচিত হয় অনির্বান সিজিএস একাদশ এর নাইজেরিয়ান স্ট্রাইকার ‘বাকুলা’।

খেলা শেষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এইচ.এম. তৌহিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনব বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ।

তিনি বলেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ক্রীড়া জগতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করে দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় রাজনীতিকীকরণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়াসে সারাদেশে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। আগামীদিনে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে পরিপূর্ণভাবে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেণ আগ্রাবাদ সিজিএস কলোনির কৃতি সন্তান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রফেসর ডাঃ সরকার মাহাবুব আহমেদ শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য এম এস সবুর, মোঃ আবু মুছা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে “সবার আগে বাংলাদেশ” কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সঙ্গীত পরিবেশ করেন “পপ শিল্পী” মিলা সহ জাসাস এর শিল্পীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24