বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলীতে  ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কমিটি গঠন ও প্রতিবাদ সভায় বক্তরা;অবিলম্বে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দানকৃতজায়গা ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করার আহ্বান

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ Time View

স্টাফ রিপোর্টার:

বৃটিশ বিরোধী আন্দোলনের প্রবক্তা, উপ-মহাদেশের প্রখ্যাত লেখক, গবেষক ও রাজনীতিবিদ, সাংবাদিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বৃটিশ সরকার আনোয়ারা-কর্ণফুলী দেয়াং পাহাড়ে ২৫০ একর জায়গা বরাদ্দ দেয়।

এছাড়াও বড় উঠান গ্রামের প্রসিদ্ধ জমিদার মনোহর আলী খাঁনের বংশধর ও দানশীল ব্যক্তি আনোয়ার আলী খাঁন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৪০ একর জায়গা দানপত্র করে দেন।

এসব জায়গা অতিদ্রুত ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করার প্রতিবাদে কর্ণফুলী উপজেলার ফাযিল খাঁর হাটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কে.এম. আলী হাসানের সভাপতিত্বে ও এডভোকেট মুহাম্মদ আনিসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সোলাইমান, খালেদ মনছুর, রোকন উদ্দীন, শাহাদাত
হোসেন, মাওলানা ওবাইদুল্লাহ, মাস্টার আবু ইউছুপ, মাস্টার আব্দুল গণি, নুরুল আবসার, লিয়াকত
হোসেন লিমন, এডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে সরকারীভাবে
চট্টগ্রামের দেয়াং পাহাড়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নামে দানকৃত ভূমি উদ্ধার করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অনুমোদন করার আহ্বান জানান।

এরপর সভায় ১৫১ সদস্য বিশিষ্ট একটি সংগ্রাম
পরিষদ গঠন করা হয়। উক্ত পরিষদে কে.এম. আলী হাসানকে সভাপতি, খালেদ মনছুরকে সাধারণ
সম্পাদক ও হাফেজ মোহাম্মদ সোলাইমানকে সাংগঠনিক সম্পাদক করে একটি সংগ্রামী কমিটি গঠন
করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24