রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নগরীর দক্ষিণ কাট্টলীতে মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৯ Time View

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্রলীতে মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর সোমবার রাতে দক্ষিণ কাট্রলী মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের সাবেক কমান্ডার, মহানগর বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিক আহমেদ চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা গোলাম সরোয়ার শিবলু, আখতারুজ্জামান খোকন, কোতোয়ালি থানা ছাত্র দলের সদস্য সচিব আবু সাইদ সানী। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ রাসেল, আব্দুল আজিজ তুষার, আনন্দ মোহন দাস।

সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে।

আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা শেষে রেয়ার মিউজিক ব্যান্ড এন্ড কোলাহল ইভেন্টসের ড্রামার এন্ড ভোকাল মনির পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সাস্কৃতিক এ অনুষ্ঠানের শুরুতে ড্রামার এন্ড ভোকাল মনি কিছু জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। এর মধ্যে বাংলাদেশের নগর বাউলখ্যাত বাংলাদেশ, লেজফিতা, যাত্রা ইত্যাদি গান গেয়ে হাজারো দর্শকদের মাতিয়ে তুলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24