বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ত্রিশালে প্রতারণা করে যৌথ মালিকানাধীন ফিসারির মাছ বিক্রির অভিযোগ

নিজম্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ Time View

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়নপুর এলাকার মিনিষ্টার কোম্পানী সংলগ্ন প্রায় ৫৪ বিঘা জমিতে ফিসারী প্রজেক্টের মাধ্যমে যৌথভাবে মাছ চাষ করে আসছিল আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া এবং আসাদুল হক ।
আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া কে না জানিয়ে প্রতারণা করে আসাদুল হক সহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে যৌথ মালিকানা ফিসারির মাছ বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও থানায় অভিযোগকারী আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া সূত্রে জানাযায়, শরিক আসাদুল হক সহ অজ্ঞাত ৮/৯ জন মিলে আগস্ট মাসের ৮ তারিখ হতে অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত একটানা বিভিন্ন তারিখ ও সময় যৌথ মালিকানাধীন ফিসারীর অনুমানিক ৬০-৬৫ লক্ষ টাকার পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ অবগত না করে প্রতারণা করে বিক্রি করে দেয়।
স্থানীয় আশিকুর রহমান, মতিউর রহমান, জিলানী সহ আরো অনেকেই আসাদুল হককে বাধা দেওয়ায় তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
আনোয়ার হোসেন দুলাল শরিক আসাদুল হকের কাছে মাছ বিক্রি করার কারন ও অংশের টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
আসাদুল হক এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান, একটি অভিযোগ হাতে পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24