বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ত্রিশালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ Time View
ত্রিশালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী

জাকিয়া বেগম , ময়মনসিংহ

ত্রিশালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত শুক্রবার বিকালে  উপজেলা যুবদলের  সাবেক সাধারণ সম্পাদক ও ৬নং ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মো: শাজাহান কবির এর নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার দরিরামপুরে নজরুল অডিটোরিয়াম এর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণরায় নজরুল অডিটোরিয়াম এসে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মো: শাজাহান কবির বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র চাপ মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের যাত্রা।

উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24