সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ত্রিশালে আনন্দ মিছিল

মোমিন তালুকদার, নিজম্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৮৫ Time View

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে নবগঠিত ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ত্রিশাল গো-হাটা থেকে শুরু হয়ে ঢাক-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিছিলে নেতৃত্বদানকারী ত্যাগী বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উলামাদলের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন শামিম , সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, দক্ষিন জেলা যুবদলের সদস্য মতিউর রহমান কাজল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান কবির, যুব নেতা রোকনুজ্জামান সরকার রাহাদ, হাসিম আজাদ, আবুসাইদ, মো. মোস্তফা, মো.আরমান, জিয়াউর রহমান, মো. সিদ্দিক, রাজিব হাসান, রাসেল আহমেদ, মো.সুজন হুমায়ুন কবির প্রমুখ।
এর আগে দুপুরে তিন সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক, আলমগীর মাহমুদ আলমকে যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ (দঃ) জেলা যুবদলের বর্তমান সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24