রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাংবাদিক অধিকার সুরক্ষায় মানববন্ধন

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬৩ Time View

 

লিয়াকত হোসেন

চট্রগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাংবাদিক অধিকার সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় চেরাগী পাহাড় মোড়ে সংগঠনের আহ্বায়ক কামরুল হুদার সভাপতিত্বে ও পরিষদের সদস্য সচিব এবিএম ইমরানের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, আইএইচআরসি’র প্রেসিডেন্ট ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, দৈনিক ভোরের ডাকের ব্যুরোচীফ কিরন শর্মা, এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী, সাবেক মহানগর ছাত্র ও যুব নেতা সাজ্জাদ হোসেন ভুঁইয়া, নাগরিক ঐক্যের চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়ক মো: জামাল
উদ্দিন, কোতোয়ালী থানা যুবদল’র মুহাম্মদ আলাউদ্দিন, আকবরশাহ থানা যুবদল মোহাম্মদ উমর ফারুক ভুঁইয়া, এনডিএম চট্টগ্রাম মহানগর সহ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, নুরুল হক মেম্বার, চাকতাই ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ রব্বানী ও মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম বাবু।

আরো পড়ুনসদরপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বক্তারা বলেন, জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মূল্যবৃদ্ধির সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি নির্মূল করে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠারও দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার মডেল অনুসরণ করে দেশে একটি স্বচ্ছ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশে সিন্ডিকেটভিত্তিক দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে একটি বিশেষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান গঠন করতে হবে। এই প্রতিষ্ঠানের কাজ হবে বাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা এবং সিন্ডিকেট ভেঙে সুশাসন প্রতিষ্ঠা করা।

আরো পড়ুন- সাংবিধানিক নিয়মে সবকিছু করতে হবে, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে ফখরুল

তারা বলেন, দেশে একটি প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে হবে, যেখানে একচেটিয়া নিয়ন্ত্রণ বা সিন্ডিকেটের স্থান থাকবে না। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা এবং ন্যায্যতা নিশ্চিতে অ্যান্টি-ট্রাস্ট আইন করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, দুর্নীতি ও অনিয়ম মোকাবেলায় জনগণের সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে ব্যাপক প্রচারাভিযান শুরু করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতি আরও বেশি জবাবদিহিমূলক হতে হবে। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নিয়মিত প্রতিবেদন এবং মূল্যায়ন প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

আরো পড়ুন- ভাঙ্গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব, যেন দেখার কেউ নেই

বক্তারা আরো বলেন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়মিতভাবে সম্পদের হিসাব প্রকাশের আইন বাস্তবায়ন করতে হবে। এটি দুর্নীতি রোধের একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে কাজ করবে। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। বিচার ব্যবস্থাকেও সম্পূর্ণ স্বাধীন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। স্বাধীন গণমাধ্যমের মাধ্যমে দুর্নীতি এবং অনিয়ম তুলে ধরার পরিবেশ নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24