শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

লোহাগড়ায় ১৯ দিনব্যাপী ৫৪তম সীরত মাহফিলের এবারের বাজেট সোয়া পাঁচ কোটি

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৭ Time View

লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক সীরত মাহফিল উপলক্ষে  মাহফিল মতোয়াল্লী কমিটির সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ১৩ সেপ্টেম্বর সীরত মাহফিলের স্থায়ী কার্যালয়ে মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, চুনতি শাহী জামে মসজিদের খতিব সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার। 
বক্তারা বলেন, অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এই মাহফিল ১৯৭২ সালে প্রবর্তন করেন।
জাহেদুর রহমানের পরিচালনায় এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ইসমাইল মানিক, কাজী আরিফুল ইসলাম, এইচ, এম মাহবুবুল হক। উপস্থিত ছিলেন খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল, সাইফুদ্দিন মু. তারেক, সাদুর রহমান, সৈয়দ উদ্দিন সিদ্দিকী,ছায়দুল হাসান মাসুক, ওয়ালি উল্লাহ ওয়ালিদ, আব্দুল আজিজ মো. শোয়েব প্রমূখ। 

মতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ কমিটির সমন্বয়ক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত বলেন, মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপকমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন,বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন। এবার মাহফিলে বাজেট সোয়া পাঁচ কোটি।

পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24