শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

আগামীকাল চন্দনাইশে মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারে বাপ্পী বড়ুয়া’র অন্ত্যেষ্টিক্রিয়া

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৫ Time View

লিয়াকত হোসেন,চট্টগ্রাম:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাসক প্রয়াত অধীর বড়ুয়ার (রাখাল) সহধর্মিণী পুণ্যশীলা উপাসিকা বাপ্পী বড়ুয়া (৬৭) আজ ৯ সেপ্টেম্বর সোমবার রাত ১টায় নিজ বাসভবনে হৃদযন্ত্র বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, এক কন্যা, পুত্রবধু, নাতি—নাতনী, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. সুকমল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদুল্লাহ, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি অধ্যাপক ঝন্টু বড়ুয়া, একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী সরিৎ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, রাজীব বড়ুয়া, বিনয়বাঁশি শিল্পী গোষ্ঠী’র সভাপতি অনুপম বড়ুয়া পারু, দি ইয়াং বুড্ডিস্ট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাবু বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয়া পরিষদ’র সভাপতি শাক্যপদ বড়ুয়া, তাপস বড়ুয়া, শান্তপদ বড়ুয়া গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, প্রয়াত বাপ্পী বড়ুয়া ‘পিএইচপি স্টিলের’ ব্যবস্থাপক জুয়েল বড়ুয়া ও চন্দনাইশ বৌদ্ধ পরিষদের দাতা সদস্য, চট্টগ্রাম মহানগর যুব দলের সহ—ধর্মবিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহ—সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরাম চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী রুবেল বড়ুয়া হৃদয়’র মাতা।

আগামীকাল (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার চন্দনাইশ পৌরসভাস্থ মধ্যম জোয়ারা গ্রামে সুখরঞ্জন বিহারে দুপুর ১ ঘটিকায় অনিত্যসভা ও ৩ ঘটিকায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24