শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরায় ভুয়া গোয়েন্দা সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১৮২ Time View

সাতক্ষীরার শ্যামনগরে তৈয়ব আলী নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে।আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের আনিচুরের হোটেল থেকে তাকে আটক করে ডিজিএফআই সদস্যরা।

আটক তৈয়ব আলী ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে।পরে তাকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও ডা. সঞ্জীব দাস জানান, আটক তৈয়ব আলী নিজেকে গোয়েন্দা সদস্য দাবি করে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে বলেন, স্থানীয় এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক জমি দখল নিয়ে তদন্তে এসেছেন। পরে তিনি সেখান থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ডিজিএফআই ও এনএসআই এর পরিচয় দিয়ে দোকান ও জমি দখল করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রেখে তাকে আটক করা হয়।

তিনি তার প্রতারণা ও অপরাধের কথা স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24