শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক দম্পতি শাকিল-রুপা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৬০ Time View

হত্যা মামলায় একাত্তর টিভির চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির রিমান্ডের এই আদেশ দেন।এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাইমিনুর রহমান।

রিমান্ড আবেদনে বলা হয়, ৫ আগস্ট আসামিদের নির্দেশে আওয়ামী সন্ত্রাসী এবং অজ্ঞাতপরিচয় আসামিরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে হত্যার উদ্দেশ্যে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র দিয়ে নির্বিচারে আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলি চালায়। সেখানে বাদী আনোয়ার হোসেনের ভাই ফজলুল করিমসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। বাদীর ভাইয়ের ডান পাশে বুকের সামান্য নিচে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আন্দোলনে থাকা বাদীর আরেক ছোট ভাই মো. জিলানিসহ (২২) আন্দোলনরত শিক্ষার্থী-জনতা ফজলুল করিমকে দ্রুত চিকিৎসার জন্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নিয়ে যান। অনেক শিক্ষার্থী-জনতা গুলিবিদ্ধ হয়ে ওইদিন ওই হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় করেন। এতে বাদীর ভাইকে রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি থাকা অবস্থায় বাদীর ভাইকে আইসিউতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদীর ভাই জিলানি হাসপাতালে থাকাকালীন খবর পেয়ে তার ভাইকে শনাক্ত করেন। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জানতে পারেন তার ভাইয়ের ডান পাশের বুকের নিচে গুলিবিদ্ধ হওয়ার কারণে গুরুতর আঘাত পান। এর ফলে তার মৃত্যু হয়।গোপন সূত্রের মাধ্যমে বাদী জানতে পারেন, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করতে উসকানি দেন। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদঘাটন করা যাবে।আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে বুধবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে একাত্তর টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদকে আটক করা হয়। সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24