বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শামা ওবায়েদ-বাবুলের সব পদ স্থগিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩৬ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে তাদের পদ স্থগিত করা হয়।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইতোমধ্যে এই দুজনে পদ স্থগিতের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হওয়ার খবর পাওয়া গেছে অন্তত ১০ জনের। নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা ফরিদপুর-২ সংসদীয় আসনের অন্তর্গত। এ উপজেলাতেই জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের বাড়ি। দুজনই ওই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24