বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৩৯ Time View

বাংলাদেশে বর্তমানে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে রোববার(১১ আগস্ট) ক্লাবের সদস্যরা আগরতলা প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বন্ধের দাবি জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০জনেরও বেশি সাংবাদিক। বাংলাদেশে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আগরতলা প্রেসক্লাব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা।

এই কর্মসূচি প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, পেশাগত দায়িত্ব পালনের স্বার্থেই বাংলাদেশের অস্থির পরিস্থিতি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে পাঁচ জন সাংবাদিক খুন হয়েছেন। আহত হয়েছেন ১০০জনেরও বেশি সাংবাদিক। সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণের ঘটনা প্রমাণ করে মানুষের তথ্য জানার অধিকারের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে।

সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। পাশাপাশি অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার দাবি জানান।

এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে আগতলা প্রেসক্লাবে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আরো বলেন, ইতিমধ্যেই সাংবাদিকদের একাধিক আন্তর্জাতিক সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ না হলে পরে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনগুলো বিশ্বব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24