শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ফরিদপুর পৌরমেয়র অমিতাভ বোসসহ ৬ জনের নামে চাঁদাবাজির মামলা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৮২ Time View

ফরিদপুর পৌরসভার সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামচুল আলম চৌধুরীসহ ছয়জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নম্বর আমলি আদালতের বিচারক নাসিম আহমেদ কোতোয়ালি থানাকে মামলাটি এফআই হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান এ মামলাটি দায়ের করেন।

একই দিন সন্ধ্যায় ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।শাহ আবু জাফর জানান, আদালত ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানাকে মামলাটি এফআই হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24