মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ফরিদপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩৯০ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফরিদপুরে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফ খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

এর আগে দিনব্যাপী কোরআন তেলওয়াত ও কোরআন খতম করেন জাবালে নুর মাদরাসার ছাত্ররা। এছাড়াও অত্র এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ও কারাভোগকারী ২০ জনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, লালের মোড় এলাকার ব্যবসায়ী ও সমাজ সেবক মেজবাউল হক শাহিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ খসরু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, যুগ্ম সম্পাদক জহুরুল আলম শোভনসহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব কমলাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. দেলোয়ার হুসাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24