মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

পদ্মা সেতু পার হলেন ফেসবুক লাইভে গিয়ে , সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৮০ Time View

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলযোগে লাইভ করতে করতে পদ্মা সেতু পার হন ওই আইনজীবী।

এরপর দুর্ঘটনায় পড়ে আইনজীবীর মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা আরোহী আরেক শিক্ষানবিশ আইনজীবী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন। অবস্থা শঙ্কটাপন্ন থেকে আহতে ঢাকায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এদিন রাতে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিঙের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিক হাসান। দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভ ভিডিওতে।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24